জাতীয় ফিচার

“কেবল ঈশ্বরই আমাকে নির্বাচনে অংশ নেয়া থেকে দমাতে পারেন”

রাশিয়ার দাবীকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা, এটি নির্ভর করে একমাত্র ঈশ্বরের ওপর। কেবল ঈশ্বরই আমাকে দমাতে পারেন। আর কেউ না।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে এক সাক্ষাৎকার দেন জো বাইডেন।

এবিসি নিউজের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জরিপ অনুযায়ী, ট্রাম্পের চেয়ে পেছনে রয়েছেন বাইডেন। জনগণ বাইডেনের তুলনায় ট্রাম্পকে বেশি সমর্থন করছে। এ প্রসঙ্গে এবিসি বাইডেনকে প্রশ্ন করেন, যদি তিনি নিশ্চিতভাবে জানতে পারেন যে তিনি নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হবেন, তিনি সরে দাঁড়াবেন কিনা?’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচন প্রসঙ্গে ডেমোক্রেটিক নেতা ৮১ বছর বয়সি জো বাইডেনের সঙ্গে রিপালিকান প্রতিপক্ষ ৭৮ বছরের ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নেন। বিতর্কটি সরাসরি সম্প্রচার করে সিএনএন।

বিতর্কে প্রতিপক্ষ ট্রাম্পের সঙ্গে ঠিকমত কথা বলতে পারেননি বাইডেন। বিতর্কে বার্ধক্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে বাইডেনের। আর এরপর থেকেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কতটুকু যোগ্য তা নিয়ে প্রশ্ন ওঠে। এতে বাইডেনসহ তার রাজনৈতিক দল ডেমোক্রেটিকও বিপাকে পড়েছে। এমনকি বিতর্কের পর দলটি বাইডেনকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে।

এবিসি নিউজ বাইডেনকে প্রশ্ন করেন, তিনি কি স্বাস্থ্য এবং নির্বাচনে জয়লাভের জন্য আত্মবিশ্বাসী কিনা। জবাবে বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে প্রেসিডেন্ট হওয়ার জন্য কেউ আমার চেয়ে বেশি যোগ্য।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র